ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। পড়ুন।
AI
InfoNest AI Assistant ×
ওভারভিউ
টিপস
প্রশ্নোত্তর
সারসংক্ষেপ
মূল পয়েন্ট
কিভাবে করবো

👋 স্বাগতম!

উপরের যেকোনো প্রশ্নে ক্লিক করুন। আমি এই আর্টিকেল সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারব।

AI চিন্তা করছে...

কোডিং ছাড়াই ফ্রি ওয়েবসাইট তৈরি করুন: Step-by-Step গাইড

টাকা ইনভেস্ট না করেই ৫ মিনিটে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং গুগল সাইট দিয়ে ওয়েবসাইট তৈরির নিয়ম এবং ফ্রি সাইট থেকে আয় করার টিপস

মানুষজন এখনও কেনো ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে? মূলত (এআই) যতই প্রভাব ফেলুক না কেনো এর মাঝেও মানুষের অনলাইন ব্র‌্যান্ডিং এর জন্য কিংবা বিজনেস অথবা পোর্টপোলিওর জন্য মানুষ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার গাইড খোঁজে।

ফ্রি ওয়েবসাইট তৈরি

তাই এবার বলবো কিভাবে এডভান্সড ভাবে ওয়েবসাইট তৈরি করবেন একদম ফ্রিতে। যেহেতু আগেই ব্যাসিক আলোচনা করেছি। এবার সরাসরি লাইভে আলোচনা করবো। চলুন শুরু করা যাক।

আপনারা থাম্বনেইল দেখে নিশ্চই বুঝে গেছেন যে আজ আমরা কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো।

আজকে আলোচনা করবো ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং গুগল সাইট নিয়ে। তবে এটা বলে রাখি যে আপনি যদি ব্লগিং করে আয় করতে চান তবে আপনার জন্য হবে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস।

আর গুগল সাইট হলো অনলাইনে আপনার নিজের পার্সনাল সাইট তৈরি করা। তবে আমরা সবগুলোই আলোচনা করবো।

মানুষ কেনো এখনো ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চায়?

যেহেতু আমরা আলোচনা করবো ফ্রি ওয়েবসাইট তৈরির বিষয় তাই আগে জেনে নেয়া যাক যে, ফ্রি ওয়েবসাইট তৈরি করলে কি কি সুবিধা পাওয়া যায়। আর কি কি অসুবিধা হয়। প্রথমে আমরা সুবিধাগুলো নিয়ে কথা বলবো।

ফ্রি ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা হলো ইনভেস্ট না করেও একটা সাইট বিল্ড করা। বা একটা সাইটের মালিক হওয়া।

বর্তমান ডিজিটাল যুগে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেটা এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বড় একটা সুবিধা বলে আমি মনে করি।

আপনি যদি মনে করেন যে আপনার কাছে ইনভেস্ট করার টাকা নাই, কিংবা আপনি অনলাইনে বিশ্বাস করতে পারছেন না।

তখন আপনি ফ্রি ওয়েবসােইট বানিয়ে দেখতে পারেন। যেটার মাধ্যমে আপনার কিছুটা ধারনা হবে।

আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তবে আগে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখান থেতে ধারনা নিতে পারেন। যেটা আপনার পরবর্তীতে কাছে লাগবে। 

আর আপনি যদি মনে করেন আমি কোনো প্রকার ইনকাম করতে চাই না। আমার শুধুমাত্র অনলাইনে পরিচিতি থাকলেই হবে।

কিংবা আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন কিন্তু আপনার কায়েন্টদেরকে আপনার সম্পর্কে জানাতে চান তবে আপনি ফ্রি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। 

তবে আজকে আমরা আলোচনা করবো কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়ে পেলতে পারবেন।

এবং আরও থাকছে যে, আপনি যদি ফ্রি ওয়েবসাইট বানিয়ে টাকা আয় করবেন তাহলে আপনাকে কি করতে হবে। তাই আশা করি আপনার যদি এই প্রশ্ন গুলো থাকে তবে আপনি উত্তর পেয়ে যাবেন। 

ফ্রি ওয়েবসাইট তৈরি করুন খুব সহজেই

আপনি যদি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান তবে এখনি শুরু করুন আমাদের সাথে, আর ফ্রি ওয়েবসাইট তৈরি করে আয় করুন কিংবা অনলাইনে পরিচিতি প্রসার করুন।

এখানে আমরা তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো। একটা হলো ওয়ার্ডপ্রেস। বর্তমানে ওয়েবসাইট বানানোর জন্য সেরা প্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস।

বর্তমানে অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে তার এক তৃতীয়াংশই হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট খুলতে যাবেন, তখন আপনার একটুু সমস্যা হতে পারে।

কি সমস্যা হতে তা একটু পরেই আলোচনা করবো। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কিংবা গুগল সাইট দিয়ে ওয়েবসাইট তি করলে কোনো সমস্যা হবে না।

WordPress দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন (Step-by-Step)

ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। কেনো তা উপরেই জেনে গেছেন। কিন্তু আমি এটাও বলেছি যে একটু সমস্যা আছে। তাহলে সমস্যা নিয়ে একটু আলোচনা করা যাক।

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস কে জানি বা এর সাথে পরিচিত। কিন্তু আপনি কি জানেন ওয়ার্ডপ্রেস এই প্ল্যাটফর্ম দুই ভাগে বিভক্ত।

কি অবাক হচ্ছেন তাই না। অবাকের সাথে সাথে এটাও জেনে নিন যে ওয়ার্ডপ্রেস দুই ভাগে বিভক্ত হলে এর কাজ কিন্তু একই।

এরা দুইজন মানে ওয়ার্ডপ্রেস এর দুই প্ল্যাটফর্ম হলো Wordpress.org এবং wordpress.com যাইহোক, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো। তবে আপনি কোনটাতে শুরু করবেন সেটা বলে দিবো।

আপনি যেহেতু ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন তখন আপনাকে বলে দিই যে, আপনার কম্পিউটার এবং সেই সাথে ইন্টারনেট লাগবে।

যদি আপনি প্রফেশনালভাবে করতে চান। আর তাছাড়াও ইন্টারনেট লাগবে যদি আপনি দেখার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করুন। 

আপনার ফ্রিতে শুরু করার জন্য wordpress.com এ যাবেন। এবং গেলে দেখতে পাবেন তাদের কিছু ব্লগ আছে। এবং নিচে লক্ষ করবেন যে Start your website অথবা get started।

এবং এই লেখাতে ক্লিক করবেন। তারপরে একটা একাউন্ট খুলতে বলা হবে। একাউন্ট খোলা একেবারেই সহজ। প্রথমে একটা ইমেইল এড্রেস দিবেন। সাথে একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড। তারপরে Create account এ ক্লিক করবেন।

একাউন্ট খুলতে খুলতেই ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

একাউন্ট খুলতে খুলতে সাইট ও খোলা হয়ে যাবে। যেমন পরে বলবে একটা ডোমেইন সিলেক্ট করার জন্য।

যেকোনো বা আপনার পছন্দের একটা ডোমেইন দিয়ে দেখবেন। তবে মন রাখবেন এটা কিন্তু সাবডোমেইন।

ডোমেইনটি বসানোর পরে আসবে Free for the first year। সেই সাথে সিলেক্ট করার জন্য বলবে। যদি আপনি ফ্রিতে না করে ডলারে করবেন। বা টাকা খরচ করবেন। তখন সিলেক্টের পরে ক্রেডিট কার্ড দিয়ে পে করে নিবেন।

আর যেহেতু আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তখন, আরেকটু নিচে দেখতে পাবেন শুধু Free লেখা আছে। সেটা সিলেক্ট করে নিবেন। 

সেখানে আরেকটা পেজ আসবে। যেখানে তাদের অনেকগুলো পোডি প্ল্যান দেয়া আছে। সেখানে লক্ষ করলে দেখবেন যে start with a free site।

সেখানে ক্লি করে দিবেন। তারপরে লেখা আছে যে where will you start এবং দুইটা অপশন আছে। প্রথমত write এবং পরে build।

আপনি যদি লেখালেখি বা ব্লগিং শুরু করবেন তাহলে write সিলেক্ট করবেন। 

আর যদি কাস্টম ওয়েবসাইট তৈরি করেন তাহলে build সিলেক্ট করবেন। তবে আপনি write সিলেক্ট করে পরে ধাপে এগিয়ে যান।

তারপরে আপনার সাইটের জন্য একটা নাম সিলেক্ট করবেন। সেই সাথে ছোট করে একটা বিবরন দিবেন।

এর মানে হলো আপনি কোন বিষয়ে লিখবেন বা ব্লগিং করবেন। সেটা আপনার ওয়েবসাইট ভিজিটরদের জানিয়ে দিন।

এরপরেই আপনার প্রথম পোস্ট করার জন্য বলবে। আপনি চাইলে পরেও প্রথম পোস্ট করতে পারবেন। তাই আগে আপনার ওয়েবসাইটের জন্য একটা থিম বা ডিজাইন সিলেক্ট করে নিন।

তার জন্য Choose a design এ যান। তারপের অনেকগুলো থিম আসবে। আপনার পছন্দের থিমটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর একটু সময় নিতে পারে। তারপরে আপনার প্রথম পোস্ট করে নিবেন। 

যদি এই পর্যন্ত ভালোভাবে পড়েন তাহলে আপনাকে অভিনন্দন। আপনার ওয়েবসাইট তৈরি হয়েছে।

ব্লগার দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

ফ্রি ওয়েবসাইট তৈরি করার পর্বে আমরা জানবো যে, কিভাবে ফ্রিতে ব্লগারে ওয়েবসাইট তৈরি করবেন। মনে রাখবেন আপনি যদি ভালোভাবে কাজ করেন, তবে যেকোনো প্ল্যাটফর্ম এ আয় করতে পারবেন।

যেমন আমি ব্লগারে সাইট খুলেছি। তবে ফ্রিতে না, এখন আলহামদুলিল্লাহ আমার কিছু ইনকাম হচ্ছে।

তাই আপনি কোথায় কিংবা কোন প্ল্যাটফর্মে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন তা কোনো বিষয় নয়। তাই এবার জেনে নিন কিভাবে ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন।

ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন 

ওয়ার্ডপ্রেসের পরেই রয়েছে ব্লগার। যেটা গুগলের অধীনে। এমনকি এটাও ওয়ার্ডপ্রেসের মতোই খুবই সহজ। ব্লগারের সাইট লিংক হলো blogger.com।

তারপরে Start এ ক্লিক করবেন। এটা যেহেতু গুগলের প্রোডাক্ট তাই এখানে আপনার গুগল একাউন্ট দিয়েই লগইন করতে হবে। আপনার জিমেই একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। 

পরে একটা টাইটেল দিবেন। যেমনটা ওয়ার্ডপ্রেসে দিয়েছেন। তারপরে দিবেন আপনার নাম। যেটা আপনার পাঠক দেখবে। যেমন আপনার প্রোফাইল নাম। 

তারপরে ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। সেখানে ব্লগ টাইটেল দিবে। যদি আগে স্কিপ করে থাকেন। এরপর ডোমেইন নেম সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। 

এর পর পোস্ট করবেন। পোস্ট করার জন্য একেবারে উপরে Create post দেখতে পাবেন। সেখানে ক্লিক করে পোস্ট করতে থাকবেন।

সেখানে যে পেজটি আসবে সেটি কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আশা করি ব্লগারে সুন্দর মতো পোস্ট করতে পারবেন।

আর যদি পোস্ট করতে কোনো অসুবিধা হয় তখন আমাদের যেকোনো একটা পোস্ট দেখে নিবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করি।

কাস্টম ডোমেইন এর মাধ্যমে নিজের ব্র‌্যান্ডিং করুন

যদি আপনি ব্লগারে একটা কাস্টম ডোমেইন যুক্ত করেন তাহলে পুরোটাই আপনার অধীনে চলে আসবে। মানে আপনার ওয়েবসাইট চলবে সম্পূর্ণ আপনার নামে।

ব্লগার এ কাস্টম ডোমেইন যুক্ত করার জন্য ব্লগার সেটিং এ যাবেন। এবং নিচের ছবিতে থাকা কাস্টম ডোমেইন লেখাতে ক্লিক করুন।

ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করুন

এখানে কাস্টম ডোমেইন টি বসাবেন। অবশ্যই আগে ডোমেইন কিনতে হবে। ডোমেইন কিনার গাইড লাগলে নিচের আর্টিকেলটি পড়ুন।

এরপরে আপনারা কাস্টম ডোমেইন যুক্ত করার সময় ব্লগারের একটি সাপোর্ট পেজ এর লিংক পেয়ে যাবেন। সেই পেজ ফলো করলে কাস্টম ডোমেইন সহজে যুক্ত করতে পারবেন।

গুগল সাইটে ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

গুগল সাইট মূলত পার্সনাল সাইট। যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সাইটটি সাজাতে পারেন।

তবে মনে রাখবেন যে, আপনি এখানে কোনো প্রকার আয় করতে পারবেন না। কারন এখানে গুগল এডসেন্স এড করতে পারবেন না। বা অনুমতি নেই।

তবে ম্যানুয়ালি স্পনসরশিপ নিয়ে মনিটাইজ করা সম্ভব। মানে আপনি কোন আর্টিকেল লিখলেন বা কারো প্রোডাক্ট এর রিভিউ কিংবা প্রমোশন লিখে বিনিময়ে টাকা নিয়ে মনিটাইজ করা।

এখানেও ওয়েবসাইট তৈরি করা অন্য সবগুলো প্লাটফর্ম এর মতোই সহজ। একাউন্ট খুলবেন এবং তাদের দিক নির্দেশনা ফলো করবেন।

যেহেতু সবগুলো সিস্টেম প্রায় একই রকম তাই গুগল সাইট ওয়েবসাইট খোলা নিয়ে বিস্তারিত লিখলাম না।

ফ্রি ওয়েবসাইট দিয়ে কি ইনকাম করা যায়?

এই প্রশ্নটির উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়! এর অনেকগুলো কারণ আছে আমি নিচে ভেঙ্গে ভেঙ্গে উল্লেখ করছি।

প্রথম কথা হল অফিশিযালি মনিটাইজ করা প্ল্যাটফর্ম গুলোর নীতি একটু কঠিন। আপনি যতগুলো ফ্রী ওয়েবসাইট খুলবেন সবগুলোতে একটি সাবডোমেইন পাবেন।

মনিটাইজেশন প্লাটফর্ম যেমন এডসেন্স এ সাবডোমেইন দিয়ে মনিটাইজ পাওয়া অনেক কষ্টের।

কারণ এই সাবডোমেইন দিয়ে আপনি কনটেন্ট র‌্যাংক করাতে পারবেন না। যার ফলে ওয়েবসাইটের রিচ ও বাড়ে না।

এক্ষেত্রে আপনি ব্লগারে একটা কাস্টম ডোমেইন যুক্ত করলে সেখানে অনেক সহজে মনিটাইজ নিতে পারবেন।

আকবার সাব ডোমেইনে অ্যাফিলিয়েট সহ প্রমোশন এবং ম্পন্সর দিয়ে মনিটাইজ করাতে পারবেন। তবে আমার মনে হয় সেটা তেমন একটা ভালো আয় হবে না।

যেহেতু আমি নিজেই গুগল এডসেন্স দিয়ে মনিটাইজ করে ইনকাম করছি তাই আমি জানি এর ইনকাম কেমন।

অফিশিয়াল প্লাটফর্ম গুলোর মনিটাইজেশনের মাধ্যমে ভালো কিছু ইনকাম করা সম্ভব যদি কনটেন্ট ভালো রেঙ্ক করে এবং ভালো মানের হয়।

কিন্তু লোকাল স্পন্সরশিপ দিয়ে তেমন কোনো ভালো প্রফিট করা যায় না।

শেষ কথা:

আপনি কি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? তাহলে আজকের এই পোস্টে জানতে পারবেন কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বানানো যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

InfoNest BD Welcome to WhatsApp chat
Howdy! Get Your Digital Problem Solver!
Type here...