ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। পড়ুন।
AI
InfoNest AI Assistant ×
ওভারভিউ
টিপস
প্রশ্নোত্তর
সারসংক্ষেপ
মূল পয়েন্ট
কিভাবে করবো

👋 স্বাগতম!

উপরের যেকোনো প্রশ্নে ক্লিক করুন। আমি এই আর্টিকেল সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারব।

AI চিন্তা করছে...

এআই এর প্রভাবে ব্লগিং কি এখনো লাভজনক? ২০২৬ সালের বাস্তব বিশ্লেষণ দেখুন

২০২৬ সালে ব্লগিং শুরু করা কি বুদ্ধিমানের কাজ? ব্লগিংয়ের লাভ, ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে বাস্তব ও যুক্তিনির্ভর বিশ্লেষণ পড়ুন।

একটা সময় ছিল যখন কেউ যদি চাইতো অনলাইনে ইনকাম করতে চায় তাহলে তার জন্য সবচেয়ে সহজ এবং স্টেবল ইনকাম হিসেবে ছিল ব্লগিং। কিন্তু এখন এসে প্রথমেই বলতে হয় যারা ব্লগিং শুরু করতে চায় তাদেরকে আগে বুঝতে হবে AI আসাতে কি ব্লগিং শেষ?

২০১৮ থেকে ২০২৩ সালের ভিতরে যারা বাংলাদেশের টপ লেভেলের ব্লগার ছিল তারা প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারতো।

এমনকি আমি নিজেও যখন ২০২১ সালে মনিটাইজ পাই তখন আমার প্রতি দুই মাসে প্রায় ১৫০ ডলার প্লাস থাকতো।

কিন্তু আমি কখনোই টপ লেভেলের ব্লগার ছিলাম না। এটাও বলতে পারি যে আমার ওয়েবসাইটে ২০০’র উপরে কনটেন্ট ছিল না।

সেই আমার নিজেরই এখন কোন মনিটাইজেশন নেই। কোনো লোকাল বিজ্ঞাপন নেই।

একরকম বলা চলে ব্লগিং শব্দটাই যেন বদলে গেছে। একই সাথে বদলে গেছে ব্লগিং এর থিম।

এরই মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাবে ২০২৬ সালে এসে ব্লগিং এ সফলতা অর্জন করা যাবে কিনা।

আবার নতুন কেউ এই মুহূর্তে ব্লগিং শুরু করলে সে এই পুরো মার্কেটে টিকে থাকতে পারবে কিনা ইত্যাদি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব।

ব্লগিং কী? (সহজ সাবলীল ভাষায়)

ব্লগিং কি এই বিষয়টা এই মুহূর্তে বিস্তারিত না বললেও চলত। কিন্তু ব্লগিং জিনিসটা কি এবং আপনি কিভাবে ব্লগিং শুরু করবেন এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে ব্লগিং কি এই কনটেক্সট টা বুঝতে হবে।

সহজ সাবলীল ভাষায় বলতে গেলে ব্লগিং হলো কোন তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে বিশ্লেষণ করে এবং নিজের অভিজ্ঞতাকে যুক্ত করে আর্টিকেলে রূপান্তর করাকেই ব্লগিং বলে।

এবং ব্লগিং করা হয় একটা ওয়েবসাইটে। যে ওয়েবসাইটটিতে টেক্সট ইমেজ সহ বিভিন্ন এলিমেন্টস থাকে।

এখানে শুধুমাত্র রিভিউ কন্টেন্ট নয়, যারা মনে করেন শুধুমাত্র লিখলেই হয়ে যায় তাদের জন্য ব্লগিং ভিন্ন বিষয়।

আপনারা আমার কথাটির দিকে মনোযোগ দিন। এখানে বিষয় হলো আপনাকে আগে একটা টপিক নিয়ে লিখতে গেলে সেই টপিক এর তথ্যগুলো সংগ্রহ করতে হয়।

এক্ষেত্রে তথ্য সংগ্রহের অনেক সোর্স থাকে। যেমন যখন এ আই ছিল না তখন আমরা যে সকল বিষয়ে আমাদের অভিজ্ঞতা থাকতো সেগুলো আরো বিস্তারিত জানার জন্য আমরা গুগলে সার্চ দিতাম।

কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে আপনি আমি যে টপিক নিয়ে আর্টিকেল লিখব সেই টপিকে আমাদের চেয়েও ভালোভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথ্য দিতে পারে।

তবে পুরোপুরি যে এ আই নির্ভর হয়ে গেছে এটা বলা যাবে না। শুধুমাত্র এক পয়েন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চেয়েও মানুষ এগিয়ে আছে সেটা হলো তথ্যের সত্যতা।

আমি নিজেই যখন একটা বিষয় নিয়ে লিখি বা আলোচনা করতে যাই তখন আমি আগে তথ্যগুলো সংগ্রহ করে সে তথ্যগুলোর সোর্স একুরেট কিনা এটা নিশ্চিত করতে পারি।

কিন্তু বর্তমানে এ আই এই জায়গাটিতেই এখনো দুর্বল। মানে তারা আপনাকে অনেক তথ্য দিতে পারবে তবে তথ্যের সত্যতা যেটা বা এটা কতটুকু অথেন্টিক এরকম নিশ্চয়তা দিতে পারেনা।

এবার আসুন আমরা যদি বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে যাই তাহলে এটা নির্ভর করে আপনার লেখার বা বুঝার দক্ষতার উপর।

এবং এই বুঝানোর দক্ষতা আবার নির্ভর করে আপনি ঠিক কতটুকু জানেন। তখনই আসে আপনার অভিজ্ঞতা।

তাহলে সহজ ভাবে বলতে গেলে,

  • তথ্য সংগ্রহ → তথ্য বিশ্লেষন + অভিজ্ঞতা

ব্লগিং কতটুকু লাভজনক? (শোনা কথা বনাম বাস্তবতা)

মূলত ব্লগিং সেক্টরে যারা নতুন কিংবা মাত্র শুরু করতে যায় তারা ভাবে যে একটা ওয়েবসাইট খুললেই তাদের ইনকাম শুরু হয়ে যাবে।

এই ধারণা থেকেই অনেকে ব্লগিং এ এসে পরবর্তীতে ঝরে যেতে হয়। কিংবা দেখা যায় তারা ঠিকমতো কন্টিনিউ করতে পারেনা।

মূল বিষয় হলো প্রত্যেক সেক্টরে ভালো কিছু করতে হলে ভালো একটা স্ট্যাটেজি প্রয়োজন। এখানেও সেরকম কিছু ধাপ আছে।

  • ব্লগিং এ শর্টকাটে ইনকাম হয় না।
  • প্রথম ৬ থেকে ১২ মাসে েইনকাম শূন্য কিংবা অল্প হতে পারে।
  • নিয়মিত কনটেন্ট লিখতে হয়।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) করতে হয়।

তাহলে কি ব্লগিং এ কোন ভাল রকমের ইনকাম হয় না? হয়, তবে এর মাঝে অনেকে বলে থাকে যে ব্লগিংয়ে আনলিমিটেড ইনকাম।

এখানে বিষয়টা বুঝতে হবে। আনলিমিটেড ইনকামটার বিষয়টা হলো এখানে ফিক্সড ইনকাম হয় না।

মানে আপনি এই মাসে ১০০ ডলার ইনকাম করলেন তো সামনের মাসে ১৫০ ডলার ইনকাম করলেন।

তাহলে এখানে আপনার ইনকামের ব্যবধান বেড়েছে কিন্তু এটা কি আনলিমিটেড বলা যায় না। অর্থাৎ আপনি ব্লগিং করে ভালো একটা প্রফিট করতে পারলেও এটা খুব ভাল যে এরকম হবে না।

ব্লগিং এ ইনকাম কিভাবে হয়ে থাকে?

ব্লগিং এ সাধারণত স্পনসর এবং প্রমোশন এর মাধ্যমে ইনকাম হয় থাকে। এক্ষেত্রে আপনার স্পন্সর এর ইনকামটি প্যাসিভ ইনকাম হয়ে থাকে।

আপনার ওয়েবসাইটে লেখা কনটেন্ট এর ভিতরে বিজ্ঞাপন দেখালে সেটা হয় স্পন্সর ইনকাম। এগুলো বিভিন্ন প্লাটফর্ম দ্বারা মনিটাইজ করা হয়।

যেমনঃ

  • গুগল এডসেন্স (সবচেয়ে জনপ্রিয় এবং স্ট্রং)
  • অ্যাড্রেস্ট্রা।
  • মনেট্যাগ

ইত্যাদি অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে মনিটাইজ করাতে পারবেন।

এবং প্লাটফর্ম গুলো দ্বারা একবার আপনার ওয়েবসাইটটি অনুমোদন পেয়ে গেলে তারপরবর্তীতে  আপনার ওয়েবসাইটে তারা তাদের বিজ্ঞাপন গুলো দেখাবে।

এছাড়াও রয়েছে প্রোমোশন কনটেন্ট। মানে আপনি কোন একটা প্রতিষ্ঠানের কিংবা কোন একটা প্লাটফর্মের বিস্তারিত লিখে তাদের সুবিধা ও অসুবিধা গুলো উল্লেখ করে তাদেরকে প্রমোশন করাতে পারেন।

তখন সে প্লাটফর্ম গুলো আপনাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কন্টেন্টটি আপনার সাইটে পাবলিশ করাবেন।

এছাড়াও ছোটখাটো আরো অনেকভাবে ইনকাম হয়ে থাকে যেমন আপনার যে কোন আর্টিকেলের ভিতরে কোন অ্যাংকর টেক্সট এর এক্সটার্নাল লিংক এর মাধ্যমে তাদের থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা।

এটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি আমার এই পোস্টটিতে “এআই” নামে একটা শব্দ আছে।

এখন কোন প্রতিষ্ঠান যাদের এআই সার্ভিস কিংবা এআই রিলেটেড কিছু আছে তখন তারা আমাকে বলবে যে আমি এআই শব্দটির ভিতরে একটি এক্সটার্নাল লিংক বসিয়ে সেই শব্দে ক্লিক কার ভিজিটরগুলো তার প্লাটফর্মে নিয়ে যেতে।

এ সকল প্রসেস ছাড়াও আরো বিভিন্ন মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ এবং অন্যতম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।

আপনি এফিলিয়েট মার্কেটিং করে আপনার অডিয়েন্সগুলোর কাছে নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে ইনকাম করতে পারবেন।

একজন ব্লগারের জন্য যিনি প্যাসিভ ইনকাম এর আশা করে থাকেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুগল এডসেন্স এর মনিটাইজেশন পাওয়া। এবং এআই এর কারণে বর্তমানে এই গুগল এডসেন্স এর মনিটাইজেশন পাওয়া খুবই কঠিন হয়ে গেছে অন্য যে কোন সময়ের থেকে।

বর্তমানে এআই কি ব্লগিং শেষ করে দিয়েছে?

এবার আসুন পুরো আলোচনার মূল পয়েন্ট। বর্তমানে এ আই এর কারণে ব্লগিং কি শেষ হয়ে যাচ্ছে?

আচ্ছা ভালো কথা, আমি এই প্রশ্নের উত্তর একেবারে হ্যাঁ কিংবা একেবারে না দিয়ে দিতে পারব না।

কারণ একদিকে এ আই এর প্রভাবে ব্লগিং প্রায় শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে ব্লগিং নতুন ভাবে শুরু হচ্ছে।

আপনাদেরকে আমি ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত বলছি যাতে আপনাদের বুঝতে কোন প্রকার অসুবিধা না হয়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশাতে মূল সমস্যা কি হচ্ছে? মূল সমস্যাটা হচ্ছে আগে আপনি যে তথ্যটি জানার জন্য ব্লগগুলো পড়তেন সে তথ্যগুলো এখন আপনি এআই থেকে জেনে নিতে পারছেন।

তার মানে সহজেই বলা যাচ্ছে যে এ আই এর কারণে আপনার কিছু তথ্য এখন গুগলে সার্চ দিয়ে জানা লাগছে না।

সেটা আপনি অটোমেটিক্যালি যে কোন এআই প্লাটফর্ম থেকে জেনে নিতে পারছেন।

ঠিক একই ভাবে আপনি কিন্তু এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সকল কথা মানতে পারবেন না।

এর একটাই কারণ সেটা হলো তথ্যের নির্ভরতা। মানে এআই কোন মানুষ নয়। তাই তার যে কোন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকে না।

যেমন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি আমি ব্লগিং করি ২০২১ সাল থেকে। তাই আমার ২০২১ সাল থেকে করা ব্লগিং এর অভিজ্ঞতা থেকে আজকের এই আর্টিকেলটি লিখছি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর এরকম কোন অভিজ্ঞতা নেই যে সে বাস্তবতা বুঝে কিংবা বুঝেনা।
ঠিক এই দিকটা বিবেচনা করলে ব্লগিং আসলে এখনো শেষ হয়ে যায়নি। বরং ব্লগিং নতুন ভাবে নতুন রূপে শুরু হয়েছে।

এবং এই শুরুটা হয়েছে গুগল সার্চ ইঞ্জিন এর আপডেট এর কারণে। এ আই আসার আগে গুগলে যে কোন কনটেন্ট রেংক করা খুব সহজ ছিল।

গুগলের বর্তমান আপডেটের কারণে আপনি এআই দিয়ে লেখা কোন কন্টেন্ট কিংবা কোন লো কোয়ালিটি লিখে দিলেই আপনি পোস্টটি রেঙ্ক করাতে পারবেন না।

তাই ব্লগিং শুরু হয়েছে নতুনভাবে যেখানে একজন রাইটারের পর্যাপ্ত দক্ষতা থাকা লাগবে।

গুগল আসলে কী ধরনের কনটেন্ট এখন র‍্যাংক দিচ্ছে?

















إرسال تعليق

InfoNest BD Welcome to WhatsApp chat
Howdy! Get Your Digital Problem Solver!
Type here...